স্বপ্নলোকের মানবী
- আবু জাফর বিশ্বাস

তোমার শ্যামল কোমল ছায়াটুকু ছাড়া
এ জীবন হয়ে যেতো দগ্ধ,
তোমার অধীর গভীর ব্যাকুলতাটুকু ছাড়া
এ জীবন হতোনা মুগ্ধ।

তোমার শ্রাবণ প্লাবন বর্ষনটুকু ছাড়া
এ জীবন হয়ে যেতো মরুভূমি,
তোমার গভীর ভালোবাসাটুকু ছাড়া
অগ্নিস্নানে পুড়তো বুকের জমি।

তোমার বৃষ্টির মত মিষ্টি হাসিটুকু ছাড়া
এ জীবন হতো বিরান অঞ্চল,
তোমার স্নেহছায়া মায়াটুকু ছাড়া
এ জীবন হতো বহতা নদীর জল।

তোমার চাঁদটির মত মুখটি ছাড়া
এ জীবন হতো আধার,
তোমার নীল আঁচল ছায়াতল ছাড়া
এ জীবন হতো ব্যথার।

তুমি এক ছায়াময় আকাশ,
বুকে বয়ে চলা অনন্ত ভালবাসার নদী,
তুমি আমার সঞ্চয়, ছায়া, স্নিগ্ধতা
পূর্নতা এক স্বপ্নলোকের মানবী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026