রক্তাক্ত গাজা
- আবু জাফর বিশ্বাস

গাজায় তীব্র বোমা হামলায় প্রাণহানি ও সহিংসতে;
ইসরাইল কেন এই মরণ খেলায় উঠেছে মেতে ?
শতশত বেসামরিক গাজাবাসীর অবাধে নিচ্ছে প্রাণ,
নারী-শিশু আবাল-বৃদ্ধ কেহ পাচ্ছে না পরিত্রাণ।

ট্রাঙ্ক, বিমান বোমা হামলা আরও স্থল অভিযান,
ক্ষেপণাস্ত্রে ধ্বংস বসতবাড়ী, বয়ছে রক্তের বান।
মানবতার একী হাল কোথায় জাতিসংঘের শান্তি!
আর কত রক্ত ঝরলে ফিলিস্তিনিরা পাবে নিষ্কৃতি?

মারছে বোমা উড়ছে ধোয়া বাড়ি-ঘর পরিণত ধ্বংসস্তুপে,
বুলডোজার দিয়ে করছে সমতল ইহুদি নরপিশাচ রূপে।
মজলুমদের আহাজারি বাতাস হচ্ছে ভারী চলছে হত্যাযজ্ঞ,
নিস্পাপ অবুঝ শিশুদের করছে হত্যা ওরা নিষ্ঠুর অকৃতজ্ঞ।

বানিজ্যিক সব খামার সমুহ হচ্ছে ধ্বংসাবশেষে পরিণত,
ফিলিস্তিনিদের খাবার, পানীয় কিনতেও করছে বাঁধাগ্রস্ত।
নির্যাতিত সকল মুসলিমদের প্রতি জানাই সমবেদনা,
ইসরাইলের বর্বর হামলাকে জানাই তীব্র নিন্দা ও ঘৃণা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026