প্রিয়ন্তী ২
- আমিনুর রহমান (তপু রায়হান)

প্রিয়ন্তী,বলেছিলে সেদিন যাবে হিমালয় বেড়াতে,
সেখানকার হিমবায়ুর তুষারপাতে নিজেকে মেলে দেবে
হিমালয় চুড়োতে দাঁড়িয়ে ভালবাসার গান গাইবে
আর শোনা হলোনা তার পাহাড়িয়া গান।

প্রিয়ন্তী, একবুক স্বপ্ন আমার,মিশে গেছে আকাশের নীলে
ধ্রুবতারা হয়ে ছিলে আমার হূদয়ের কোণে;একটু আলো জ্বেলে
মেঘ-পাহাড়ি ললনা সাঁজতে চেয়েছিলে যেদিন
আমি ভেবেছি তুমি হয়তো মেঘবালিকা হয়ে যাবে।

প্রিয়ন্তী, বুকে এখন চৈতী খরা,ধু ধু বালুচর জমে গেছে
রুক্ষ তাপদাহে ঘেমে ঘর্মাক্ত আমি,একটু এসে দেবে কি মুখ মুছে?
শতাব্দী পর এসে তোমার অপেক্ষাই বসে আছি একা
তোমার চোখের কোণে আমার জন্য কতটুকু মায়া আছে তাই দেখবো বলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।