একদিন
- আমিনুর রহমান (তপু রায়হান)

একদিন আমি চলে যাবো অনেকদুরে
তোমাদের ছেড়ে আর আসবোনা ফিরে
একদিন আমি বাঁধনহারা হবো
শুধু তোমার জন্য
যখন তোমার অবহেলা আমাকে
করবে বন্য।

একদিন শ্রাবনের মেঘের মতো
অশ্রু হয়ে ঝরে যাবো
হয়তো সুখ না পেলে
আকাশের বেদনার নীলটুকু পাবো
নাহয় আকাশের নক্ষত্রের মতো
লুকাবো মেঘের ভিড়ে
হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যাবো
সবার অগোচরে।

কোন কথা বলবোনা আর
থাকবে লুকিয়ে রাখা কান্না আর অভিমান
কষ্টের একঝাক পাখিরা হয়তো
সুর করে গাইবে বিরহের গান।

আমি একদিন ভূলে যাবো সব
থাকবোনা যখন তোমাদের নীড়ে
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে দেখবে
পাগলটা আছে শত মানুষের ভিড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026