উড়ন্ত পাখি
- আমিনুর রহমান (তপু রায়হান)

পাখি উড়ে যায়
কোন সূদুর ঠিকানায়
পথ খুঁজে নাহি পায়
তাহলে কি হবে উপায়?

ছিল পাখি এতদিন
পরম মায়ায়
ভূল বুঝে চলে গেছে
পাবে কি আশ্রয়?

ছিল এতদিন পাখি
চরম নিরাপত্তায়
কিসের টানে পাখিটা
গেছে পালায়?

সাঁঝের বেলা পাখি
যাবে কোথায়?
আমি শুধু আকাশ পানে
চেয়ে রয়।

পাখি এখন উড়ে
কোন সীমানায়
কিভাবে পারবি ভুলে
থাকতে আমায়।

পাখির গানে মন হতো মধুময়
আমি মুগ্ধতায় থাকতাম তন্ময়
নিদারুন কষ্টে পাখির দিন কেটে যায়
আমি ছাড়া পাখিটা বড় নিরুপায়।

পাখিটা পথ খুঁজে দিশেহারা হয়
পাখির স্বপ্নগুলো এখন অপূর্ণতায়
শূণ্য খাঁচা কাঁদে পাখির প্রতিক্ষায়
যেখানে তার প্রিয়তম বিরহব্যথায়।

পাখির সব জল্পনা শেষ সোনালী খাতায়
সব কিছু থাকে কি গল্পের পাতায়
সব চাহিদা কি পূরণ হয় চাওয়া-পাওয়ায়
পাখিটা এখন ক্লান্ত অচিন ঠিকানায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026