নীরব সাক্ষী
- আমিনুর রহমান (তপু রায়হান)

দীর্ঘ রাত্রির নিস্তব্ধতা।
সব থেমে গেছে আজ।
তবুও একটা রাত মনে পড়ে।
চোখের চশমার নীলফ্রেমে আঁকা -স্বপ্ন।
অপলক তাকিয়ে থাকা।
কি যেন এক মুগ্ধতা।
পাগলকরা হাসি,
মায়াবী চোখের কোণে
একটু আশ্রয়ের লেশ।
কত কিছু বলতে চেয়েও তাকে দেখলে
সব ভুলে যাওয়া।
দুজন প্রেমপিয়াসী তরুন-তরুনী।
চাঁদের আলোতে অপরুপ লাগে তাঁকে।
পাশাপাশি বসে একটা নীলপরীর গল্প।
রাজপুত্র-রাজকণ্যাতো আছেই।
একটা -স্বপ্নের পৃথিবী।
ক্লান্ত, পরিশ্রান্ত পথিক খুজে ফেরে তাঁর
ভালবাসার শেষ আশ্রয় পেতে।
সে কারো চোখের তারা,
না হয় হারিয়ে ফেলা
ধ্রুবতারা।
রজনী,হারিয়ে ফেলেছি সেই মধুচন্দ্রিমা।
দেবে কি একটু আশ্রয়?
আজ নিজেকে বড় ক্লান্ত -পরিশ্রান্ত লাগছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026