বৃষ্টিবিলাসী রাত
- আমিনুর রহমান (তপু রায়হান)
বৃষ্টিবিলাসী রাতের সিগ্ধতার শিহরণ
আলোড়িত হয় আমার হূদয় তনুমন
বৃষ্টির রাতেও ছিল কি প্রিয় তোমার আমন্ত্রণ?
এসো তবে মিশে হয় একাকার
আজ তোমাকে নিমন্ত্রণ।
আমার স্বপ্নসাধ তুমি দিয়ে যাও এঁকে চুম
আজ খুব উদাসী আমি,তাইতো চোখে নেই ঘুম
গল্পে বিভোর হাওয়ার সাথে সব ভুলে যায় বেমালুম
সারাক্ষণ বৃষ্টির মনমাতানো শব্দ ঝুমঝুমা-ঝুমঝুম।
তোমায় নিয়ে খুব মনে হয় ভিজতে বৃষ্টির জ্বলে
বলতে তবু হয়যে দ্বিধা ঠাণ্ডা লাগবে বলে
তুমি এসেছ মোর ভূবনে আলোর মশাল জ্বেলে
সব মমতার বাঁধন ছিন্ন করে সকল কিছু ফেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।