পরজনম
- আমিনুর রহমান (তপু রায়হান)

পরের জন্মে কি হতে চাস?
আমি তোর খোঁপার ফুল হবো।
কেন?
তোর মাথার উপরে থাকবো বলে।

দূর্বাঘাস হবো কেন জানিস?
তোর নগ্ন পায়ে শিশির মাখাতে।

আমি তোর শাড়ির আঁচল হতে চাই
আঁচলে মুখ মুছলে হাতের ছোঁয়া পাবো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।