একটু ভালবাসার জন্য
- আমিনুর রহমান (তপু রায়হান)
একটু ভালবাসার জন্য আমি কতো ব্যাকুল হতে পারি
তুমি কি সেটা জানো?
একটু ভালবাসার জন্য আমি কতটা পাগল হতে পারি
তুমি কি তা মানো?
একটু ভালবাসার জন্য আমি কতো আগ্রাসী হতে পারি
তুমি কি তা জানো?
একটু ভালবাসার জন্য আমি কতটা আঘাত সইতে পারি
তুমি কি তা মানো?
যেদিন দরজার কড়া আর নাড়বেনা আমি
পারবে কি সইতে?
যেদিন অনেক অনেক দুরে হারিয়ে যাবো অভিমানে
পারবে কি ব্যথার বোঝা বইতে?
যেদিন অস্তপারের রবির কিরণ লুকাবে আঁধারে
থাকবে কি দু'চোখ মেলে?
যেদিন আমি আর আসবোনা তব দ্বারে
থাকবে কি আশার প্রদীপ জ্বেলে?
আমার আমিকে ভেবেছি কেউ বোঝে
আড়াল হলে যাকে পাগলিনী হয়ে খোঁজে
সে থাকে অভিমানের খেয়া নিয়ে মনে
হয়তো বুকের মাঝে লুকিয়ে রাখে সযতনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।