চাইলে তুমি
- আমিনুর রহমান (তপু রায়হান)

চাইলে তুমি
ছুঁতে পার আকাশ
আমার জন্য আনতে পারো
মিষ্টি মধুর বাতাস।

চাইলে তুমি
ধরতে পারো হাত
গল্প বলে কাঁটাতে পারো
সারারাত।

চাইলে তুমি পারো
অসীম সুখ পেতে
চাইলে তুমি পারো
আমার গল্প হতে।

চাইলে তুমি পারো হতে
শ্রাবণ রাত
চাইলে তুমি পারো হতে
কাব্যর ধারাপাত।

চাইলে তুমি পারো
ভালবাসতে আমায়
চাইলে তুমি দিতে পারো
অজস্র সময়।

চাইলে তুমি পারো মুছতে
আমার চোখের জ্বল
চাইলে তুমি বুঝবে আমার
সাগর অতল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026