প্রার্থনা-তিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা

তুমি যদি চাও দয়াময়
পৃথিবীকে আমি রাঙাবো
দুখির বুকে সুখ দেবো।

তুমি যদি চাও দয়াময়
আমি সদা আলো ছড়াবো
নিরাশার বুকে আশা দেবো।

তুমি যদি দয়া করো হে মালিক
আমি ভেদাভেদ ভুলে মানবের বন্ধু হবো
যুদ্ধের ময়দানে শান্তির বারতা শোনাবো।

তুমি যদি দয়া করো হে মালিক
আমি সদা সাম্যের বানী শোনাবো
ইসলামের ঐ ছায়াতলে ইনসান কে ডাকবো।

তুমি যদি সহায় হও সর্বশক্তিমান
নবীজীর আদর্শ ধারণ করবো বুকে
জিন্দা রাখবো কোরানের আয়াত মুখে।

তুমি যদি সহায় হও মহান আল্লাহ্
ভয় করি না রক্ত চক্ষু কোনো শোষকের
তোমাকে সিজদা করে হাঁটবো পথ বিজয়ের।
২৬.০২.২০০৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026