সিঁড়ি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
সেই পথচলা থেমে যায়নি
যায়নি থেমে রক্তঘাম সংগ্রাম
আজ ও ঠিকানার খোঁজে অবিরত দৌঁড়
থেমে যায়নি।যায়নি থেমে প্রতীক্ষার পালা
ছুটছি আজও দিবানিশি ধরতে ঐ বিজয়ের
নিঠুর সিঁড়ি।তবু ছোঁয়া হয় না,যেন অধরা
তারই মাঝে তুমি হলে অন্য পথের যাত্রী।
সেই কান্না আজও বুক জুড়ে
আঁখিজল নীরবে নীরবেই ঝরে পড়ে
উঠতে গিয়ে ও সহজেই পতন।ধরে রাখা
দায়ভার,সবকিছুই বুঝি ফাঁকি দিয়ে যাবে
তবু সেই আগের মতই আজও রক্তঘাম সংগ্রাম
বুঝি ছুঁয়ে ফেলা যাবে ঐ সিঁড়ির শিখর। তাই
সংগ্রাম অবিরত।বুঝলে না ,এরই মাঝে তুমি
হয়ে গেলে অন্য কোনো এক পথের অচেনা যাত্রী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।