সাদা মনের মানুষের দলে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ
বিষাদের লিরিক অন্তবিহীন
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।
ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।
আলো ছড়িয়ে আলোকিত করতে
সংগ্রামী যারা জীবন জুড়ে
তাদের সঙ্গী আমি আজীবন
বিশ্বজমিনে এই ধরার পরে।
এই বিষাদ ভুবনের অন্ধকারে
যারা করছে আলোর চাষবাস
আমি তাদের দলে ভাই
বুক জুড়ে আলোকধারা ঝরে বার মাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।