কেউ হাসে কেউ কাঁদে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

সময়।অফুরন্ত খেলা খেলে
চলে যায়
ধরে রাখা যায় না কিছুতেই
অদ্ভূত সময়।

কেউ হাসে কেউ কাঁন্দে
কেউ সুখে কেউ দুখে কেউ ফান্দে
কেউ ধনী কেউ গরীব
কেউ বলবান কেউ নির্জীব
কেউ অপচয় করে
কেউ পায় না রে
কেউ ইমারত গড়ে
কেউ ফুটপাতের নীড়ে।

কারো টাকার পাহাড়
কারো জোটে না আহার
কারো ক্ষমতার লোভ
কারো না পেয়ে ক্ষোভ
কারো পাওয়ার শেষ হয় না
কারো ভাগ‌্যে কিছু জোটে না।

এইভাবে এই জনপদে
কত কিছুর বাহার
অদ্ভূত সময় সাক্ষী থাকে
ফুসরৎ নেই কারো তাকাবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026