রমজান- চার
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
করো তওবাহ্ চাও পানাহ্
ক্ষমা করিয়ে নাও গুনাহ্
গুনাহ্ মোচনের সময় এখন
দিবস রজনী করো ক্রন্দন
ইবাদতে ইবাদতে কাটাও ক্ষণ
সার্থক করো মাহে রমজান।
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
রোযা রাখো নামায পড়
বেশি বেশি জিকির করো
হৃদয় খুলে দান করো
নফসকে তোমার শুদ্ধ করো
মজবুত করে নাও ঈমান
সার্থক করো মাহে রমজান।
আমার আল্লাহ্ মেহেরবান
মুক্তির তরে দিয়েছেন রমজান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।