রমজান-পাচ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
অবুঝ মন বোঝেনা হায়
দুনিয়ার সুখে মত্ত রয়
খোজে শুধু সুখ আর সুখ
বোঝেনা পৃষ্টা ওল্টালেই দুখ।
মনরে বোঝাই বলো কেমনে
শুদ্ধ হও এই রমজানে
ত্যাগ করো সকল কলুষতা
দেহ মনে অর্জন করো পবিত্রতা।
অবুঝ মন বোঝেনা হায়
গুনাহ্ করে সে নির্দ্বিধায়
পাপের ভয়ে কাদেনা হৃদয়
অবুঝ মন নাচে রঙে হায়।
মনরে বোঝাই বলো কেমনে
তৈরি করো নিজেরে খাটি ঈমানে
তাকওয়া বিহীন জীবনে
হারবে কিন্তু দু জাহানে।
অবুঝ মন আমার
বুঝদার হও তুমি এবার
এই পবিত্র রমজানে
নাও আল্লাহ্ রাসুল চিনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।