আমি হারাই সবই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
স্বপ্নগুলো হৃষ্টপুষ্ট
আঁকে সুখের ছবি
ধরা দেয় না সহজে
আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো ঘর বাঁধার
কান্না টুকু মুছে দেবার
জীবনটাকে রাঙিয়ে দেবার
কিন্তু আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো সুখের সাওরে
ভাসিয়ে দেব তোমারে
কিন্তু কাঁদালাম তোমারে
কারণ আমি হারাই সবই।
দিন শেষে আবার আমি
স্বপ্নের দুয়ারেই থামি
এ আজব পাগলামি
ফের হারিয়ে ফেলি সবই
কেননা আমি যে স্বপ্নের কবি।
৩১.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।