একটু খুঁজে দেখ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

বুকের খুব কাছে
বিষাদ জমে আছে
দেখাব তোমায় তাই
মন ভাবনায় ডুবে আছে।


বিষাদের রঙ ধূসর কালো
তাতে আলোটুকু নাই
লাগবে না ভালো তোমার
তবুও দেখাতে চাই।


তুমি কি আসবে আমার কাছে
খুঁজবে আমার কান্না
জানি উৎসাহ পাবে না
তবু একটু খুঁজে দেখ না।


জানি বিরহ দেখে পালাবে
তবু একটু কাছে আসো না
হয়ত তোমার ভালো লাগবে না
তবু একটু সান্ত্বনা দিয়ে যাও না।


সুখের খোঁজে যাবেই দূরে
তবু তোমায় দেখাতে চাই
নিত্য মোরে কাঁদায় শুধু
তোমার দেয়া কষ্ট টাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।