স্বপ্নের মৃত্যু
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

না পাওয়া যাচ্ছে মনের শান্তি
না পাওয়া যাচ্ছে অর্থনৈতিক মুক্তি
না পাওয়া যাচ্ছে এতটুকু সুখ-স্বস্তি
পাওয়া যাচ্ছে শুধু দিনের শেষে ক্লান্তি।


সারাদিন ছুটে খালি হাতে ঘরে ফেরা
তবুও বয়ে চলে অবিরাম স্বপ্নের ধারা
স্বপ্নগুলো আছে,ফলনের মাঝে ভীষণ খরা
বেকার মানুষগুলোর এইতো জীবনের ধারা।


না পাওয়ার বেদনায় দিনগুলো কেটে যায়
হতাশা বুকে বাসা বেঁধে কুঁড়ে কুঁড়ে খায়
স্বপ্নগুলো ধীরে ধীরে কোথায় চলে যায়
অবশেষে একদিন স্বপ্নের মৃত্যু হয়।
১৫.০৮.২০০৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026