হারতে হারতে শেষে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জয়না‌লের কিছু স্বপ্ন ছি‌লো

স্বপ্ন মরে গেলেও আবার
আমি স্বপ্ন দেখতে শিখেছি
পরাজিত হতে হতে শেষে
শক্ত করে হাল ধরতে শিখেছি।


তুমিও ফের জাগিয়া ওঠো
নতুন স্বপ্ন রচনা করো
হারলে ও শিখবে নিশ্চিত
বিজয় হবে হবেই তোমারও।


কভু উপরে উঠতে গেলে
সিঁড়ি ভাঙ্গতে কষ্ট হবে ই
সময়ে সময়ে পরে যেতে পারো
তবু লেগে থাকো বিজয়ী হবেই।


আমি পরাজিত ই হয়েছি বেশি
তবু মুখে রেখে হাসি ফের দাঁড়িয়েছি
নিজ কাজে কষ্টেও লেগে থেকেছি
হারতে হারতে শেষে বিজয়ী হয়েছি।
২২.১২.২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।