জীবনটা এলোমেলো
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
জীবনটা এলোমেলো
এই বুঝি আলো এলো
চারি দিক ঝল মল
মন করে টল মল।
জীবনটা এলোমেলো
একদম অগোছালো
দিকে দিকে শুধু কালো
তবু কেন লাগে ভালো।
জীবনটা এলোমেলো
শুধু বিষাদে ভরল
সুখ দূরে তে রইলো
কেন বঁধুয়া ছাড়ল।
জীবনটা এলোমেলো
কেন এমন হইল
প্রতিবাদের ভাষা মরল
সততা কোথায় গেল।
জীবনটা এলোমেলো
আশাগুলো মরে গেল
শুধু কালো আর কালো
তবুও জীবন লাগে ভালো।
২১.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।