দুটি পাখি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা

আমি যারে চাই
সেও মোরে চায়
তবু পৃথিবীর পরে
সে অন্যের হয়।


ভালোবাসা এমন ই
বিষাদের পারাবার
একবার ডুবে গেলে আর
থাকে না সাহস দাঁড়াবার।


দুটি পাখি কেঁদে মরে
অচেনা দুটি ডালে
যদিও থাকার কথা
দু’জনার এক ডালে।


ভালোবাসা এভাবেই
ঠাঁই নেয় দুই প্রান্তে
জোড়া লাগে না সহজে
জীবন কাটে দুঃখ তে।
২২.১২.২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।