কোন এক অবকাশে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

এভাবে চলতে চলতে শেষে
দাঁড়াবো তোমার প্রান্তে এসে
কোন এক অবকাশে।


আশা আছে মনের আকাশে
ফেটে পড়ে উল্লাসে
পথ চলে তোমার আশে।


এভাবেই চলতে চলতে আমি
পেয়ে যাবো,দেখে নিও তুমি
কেননা আমি সংগ্রামী।


এভাবেই একদিন অবশেষে
দেখবে তুমি আমার পাশে
কোন এক অবকাশে।
০১.০১.২০১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।