তোমার জন্য
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
শুধু তোমার জন্য ই
আমি প্রেমিক হয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি কাঁদলাম।
শুধু তোমার পরশে
সুখের ছোঁয়া পেয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি যন্ত্রণা পেলাম।
শুধু তোমার ভালোবাসা তে
ঘর বাঁধতে চেয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি ঘর ছাড়লাম।
শুধু তোমার হৃদয় মাঝে
সুখের ছায়া পেয়েছিলাম
কিন্তু তোমার জন্যই শেষে
এই আমি ব্যথিত হলাম।
২২.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।