কে সে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
মন চুরি করে
সুদূরপানে
নিয়ে যায়
অতীব গোপনে।
কে সে কে সে
বুঝি চিনি তারে
কিংবা অচেনা
শুধু ডাকে বারে বারে।
মন উদাস
সারাবেলা
বুঝি দেয় দেখা
তবু অবহেলা।
মন চুরি করে
মনের বনে
দেয় দোলা
ক্ষণে ক্ষণে।
সে ধরা দেয়
দেয় না
উদাস মন যে
আর মানে না।
মন চোর
করে গোপন
নিজেরে সারাক্ষণ
মন তাই উচাটন।
২৫.০৪.২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।