মায়াজাল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা

হৃদয় দুয়ারে মোর
গেল যে নাড়া দিয়া
তারে কতো ভালোবাসি
বোঝাবো কেমন করিয়া।


সে আমার বুকেতে
লিখে গেল যে নাম
তা কি ভুলে যেতে পারি
হৃদয়ে যতনে রাখিলাম।


ফুলের সুবাস ছড়িয়ে
সে যে গেল হারায়ে
ঐ সুবাসের মায়াজাল
আজো ধরে মোরে জড়ায়ে।


হৃদয় দুয়ারে মোর
আজো তার ছায়া
ভালবেসেছিলাম বলেই
জড়ায়ে রয়েছে মায়া।
২৫.০৪.২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।