অভিমানী-তিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
তুমি শুধু ঝগড়া করো
অভিযোগ আমার-
বলিনি কখনো
রেখেছি সঙ্গোপনে
তুমি কতো ভালোবাসো।
চুপিসারে মনে মনে
ভাবি আমি ক্ষণে ক্ষণে
অভিযোগের অন্তরালে
উপলব্ধি আমার সারাক্ষণ
তুমি কতো ভালোবাসো।
ভালোবাসো অভিমানী
ঝগড়া করো অভিমানী
তুমি যে হৃদয় রানী
বুঝি আমি জানি আমি
তুমি কতো ভালোবাসো।
তুমি কতো ভালোবাসো
( অভিমানী )তুমি কতো ভালোবাসো।
৩০.০৫.২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।