ভুল-২
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
কি নিদারুণ কষ্ট
পিছু ছাড়ে না কিছুতে
যত চাই ভুলতে
জড়িয়ে পরে গলে তে।
করি তওবা দিবা যামী
তবু ফের সেই ভুল
পায়ে পায়ে কাছে আসে
হৃদয় আমার ব্যাকুল।
সুখ-দুঃখের এই জীবনে
চাওয়া পাওয়ার গড়মিলে
ভুল-ভ্রান্তি সারাবেলা
লাগে না হাওয়া সুখের পালে।
তবু কষ্ট বুকে রেখে
ভুলের সমাহার নিয়ে
বেঁচে থাকা কান্না লুকিয়ে
বারবার তওবার মধ্য দিয়ে।
৩০.০৩.২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।