আকাঙ্ক্ষা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
হতে যদি পারতাম ঈমানদার
ঘুচে যেত দুঃখ আমার
এই দুনিয়ার মায়া জালে পরে
হলাম আমি গুনাহ্গার।
চোখেতে অশ্রু নাই মোর
বুকেতে ব্যাথার পাহাড়
কাঁদি আমি কাঁদি অবিরত
বুকে বয় বিষাদের পারাবার।
নিজেকে ধুঁয়ে মুছে সাফ করি রোজ
খুঁজি পথ শুদ্ধ হবার
তবু পায়ে পায়ে ভুলের পথে
হেঁটে চলি অজান্তে ফের আবার।
আমি পাপী,ভীষণ গুনাহ্গার
খুঁজে ফিরি পথ শুদ্ধ তওবার
চাই পানাহ্ দরবারে আল্লাহ্ র
হতে চাই খাঁটি ঈমানদার।
২২.০৭.২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।