বাহু ডোরে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
হারালাম হারালাম
হারালাম বুঝি
ধরো মোরে ধরো তুমি
এখন ই আজি।
তুমি ছাড়া পথ মোর
হাঁটে অজানায়
হারিয়ে ফেলব বুঝি
নিজেরে আমায়।
দূরেতে হারালে আমি
একা হবে তুমি
ভালোবাসা পাবে নাকো
কাঁদবে যে দিবাযামী।
ধরো মোরে বেঁধে রাখ
তব বাহুডোরে
হারাতে চাই না আমি
বুকে রাখ মোরে।
জানুয়ারি,২০১০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।