তফাৎ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

তুমি দেখ ঝাপসা চোখে
আমি দেখি স্বচ্ছতায়
দুনিয়া ভরে যাবে ই
আলোয় আলোয়।


তুমি অমানিশায় পাও ভয়
আমি আলো খুঁজে যাই
তুমি হাল ছেড়ে দাও
আমি বিজয়ের গান গাই।


তুমি দেখ শুধু কাঁটা
আমি ফুলের ঘ্রাণ পাই
তুমি গুমড়ে বসে থাক
আমি শুধু উড়ে বেড়াই।


তোমার আমার চলার তফাৎ
যুগ যুগ ধরে চলমান
কি করে এক হবো বল
দুই মেরুতে দুইটি প্রাণ।
জানুয়ারি ,২০১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।