স্বপ্নের হাঁটে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
স্বপ্নগুলো ধূসর রঙ ধরেছে
মৃত্তিকার বুকে আশ্রয় নিয়েছে
নতুন স্বপ্ন দেখা কঠিন আজ
মোর চোখে তে লাগে ভীষণ লাজ
যে স্বপ্ন হয় না পূরণ কিছুতে
ভালো লাগে কার শুধু তা দেখতে।
কিংকর্তব্যবিমুঢ় হৃদয় আর
বোনে না কভু নব স্বপ্নের ঘর
স্বপ্ন ছেড়ে দিয়ে বিবাগী হৃদয়
সঙ্গী করেছে শুধুই পরাজয়
পরাজয়ে পরাজয়ে দিন কাটে
মন চায় না যেতে স্বপ্নের হাঁটে।
২১.১১.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।