আলোকিত মানুষের রঙে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ
কত ক্ষুদ্র আমি কত ক্ষুদ্র
পৃথিবীর তুলনায় আমি
হাজার মানুষের ভিড়েতে
সবচেয়ে ক্ষুদ্র এই আমি।
তবু মোর আশা আছে
আমিও মানুষ
কিঞ্চিত ভালোবাসা রয়েছে
আছে মান আর হুস।
আমিও রাঙাতে চাই
পৃথিবীর আলোতে নিজেকে
আলোকিত মানুষের রঙে
গড়তে চাই আমাকে।
ক্ষুদ্রতাকে জয় করে
নিজে আলোকিত হয়ে
দিতে চাই আমি
ধরা মাঝে আলোক ছড়িয়ে।
২১.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।