সুদিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

নীরবে দিন কেটে যায়
সুদিন আর আসে না
কতো আর সুদিনের প্রতীক্ষা
মন যে মানে না।


সবকিছু পাল্টে যায়
আমার সময় পাল্টায় না
অসময় পাল্টে যাবে কবে
অবুঝ হৃদয় বুঝতে চায় না।


সুদিনে সাথে দেখা হবে কবে
অসময় আর যে চাই না
দিন গোনার হোক না শেষ
বেজে উঠুক সুদিনের বাজনা।
১৯.১১.২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।