পরাজিত
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
দেখ পরাজিত আমি
ঘুনে ধরা সমাজে পদাঘাত করতে পারিনি
যদিও হাল ছেড়ে দেইনি
তবুও পরাজিত আমি।
দেখ ম্রিয়মান পথচলা আজ আমার
মলিন মুখে পলাতক বেশে
আমি পালিয়ে বেড়াই চেনা অচেনায়
কারণ পরাজিত আমি।
দেখ আমার আকাশে আজ
মেঘের ঘনঘটা সারাক্ষণ সারাবেলা
বুকজুড়ে টিপটিপ টুপটাপ বৃষ্টি
উপলব্ধি নিদারুণ পরাজিত আমি।
দেখ আমি বিহঙ্গ হয়ে উড়তে পারিনি
পারিনি কারো হৃদয় রাঙাতে
আমি যে কমজোড় নীরব ভুবনে
চুপচাপ এখানে পরাজিত আমি।
০২/০৭/২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।