আমার ভুবনে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

আমার আকাশে মেঘ
কাটে না সহজে
ঝরছে সতত বৃষ্টি
বিরহের সাজে।


আমার ভুবনে দুঃখ
ছাড়ে না কিছুতে
জড়িয়ে রয়েছে কষ্ট
পরতে পরতে।


আমার চলার পথে
না পাওয়া হাসে
ধরতে পারি না সুখ
কোনো অবকাশে।


আমার জীবনে সদা
আসে পরাজয়
শুধু খুঁজে যাই আমি
কোথায় বিজয় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026