সময়ের চলাচল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

একটু পরেই নামবে সন্ধা
সবাই ফিরবে আপন নীড়ে
পাখিটিও খুঁজে নেবে বাসা
এখানে আমি থাকবো দাঁড়িয়ে
সুদিনের আশায় আশায় ক্লান্তবদনে।


এভাবেই আবার ভোর হবে
সবাই ছুটবে নিজের কাজে
পাখিটিও মেলবে ডানা আকাশে
তথাচ আমি থাকব ছুপচাপ
পথ চেয়ে চেয়ে সুদিনের।


কর্মব্যস্ত দিনের শেষে আবার
সন্ধা নামবে,রাত আসবে
অলস দেহ এলিয়ে বিছানায়
কেউ কেউ কোমলতা খুঁজবে
আর আমার রাত কাটবে নির্ঘুম ।


এভাবেই সময় ফুরায় অজান্তে
সবাই বুঝে নেয় নিজের সবটুকু
চাওয়া-পাওয়া কালের চলাচলে
হয়না আমার কিছুই পাওয়া
শুধু চুপচাপ থাকি দাঁড়িয়ে।
১৩/০৮/২০০৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026