একদিন জনতারা মিলে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

শুধু বিরোধীদের দোষ বললে
দেশের উন্নতি না করলে
আবার বিরোধী রা সরকারের দোষ বলে
সময় পার করেই গেলে।


দেশ নিয়ে না ভাবলে
উন্নয়নে কাজ না করলে
একদিন জনতারা মিলে
তোমাদেরকে ধরলে।


ঐ বুড়িগঙ্গার পচা জলে
ইচ্ছেমতো হঠাৎ চুবালে
বুঝবে ঠিকই বুঝবে সকলে
রাজনীতি করা কাকে বলে।


সময় থাকতে দলে দলে
নিজেদের পাল্টাও সকলে
কাঁদা ছোড়াছুড়ি ফেলে
দেশের স্বার্থে কাজ করো সকলে।
ডিসেম্বর,২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।