ধুঁকে ধুঁকে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
ভালো থাকা,ভালোবাসা
দুটোই দুরাশা
সহস্র বিষাদ বুকে
চলতে হয় ধুঁকে ধুঁকে।
কিছু আশা করা মিছে
প্রাপ্তিযোগ ঘটে না সহজে
জীবনে দায়ভার জমতে থাকে
মহাকাল চুপ করে দেখে।
কাল কাটে ব্যথা সয়ে সয়ে
সুদিনের পানে চেয়ে চেয়ে
আসে না যে সুদিন কিছুতে
বিরহ বিষাদ এ মনেতে।
১২.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।