ঝরে যাওয়ার পদ্য
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

সবকিছু পুরানো হয়ে যায় –যাবে
জীর্ণ পাতা যেভাবে ঝরে পরে আর
মানুষগুলো দিন দিন বুরো হয়ে যায়
তেমনি ঠিক সেভাবেই তুমি-আমি-আমরা
প্রাচীন জীর্ণ ইতিহাসের পাতায় আশ্রয় নেব
না চাইলেও অজান্তেই ঝরে পরতে হবে
এটাই ভবিতব্য তোমার –আমার-আমাদের।


ইতিহাস কেউ মনে রাখে কেউ রাখে না
তবুও চলতে হয়,থাকে আজীবন চলাচল
সুখে থাকো কিম্বা দুঃখে সময় বয়েই যাবে
তোমার-আমার ইচ্ছা-অনিচ্ছায় কিছুই হবে না
ইচ্ছের কবর দিয়ে এভাবেই চলতে হয় সবাইকে
কারণ এই হচ্ছে কালের অপরিবর্তনীয় নিয়ম।
২৮.০৮.২০০৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।