স্বপ্ন বুনি গুটি গুটি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

সময় হারিয়ে যায়
আশাও হারিয়ে যায়
নতুন সময় আসে
নতুন আশাও আসে।


এভাবে আসা-যাওয়া
স্বপ্নের শেষ হওয়া
সময়ের সঙ্গী হয়ে
স্বপ্ন যায় ক্ষয়ে ক্ষয়ে।


সময় বাঁধা যায় না
স্বপ্ন ফেরানো যায় না
সময় আর স্বপ্ন একই
উভয়ে যে হারাবে ই।


সময় ধরা যাবে না
স্বপ্ন পূরণ হবে না
জেনে ও সময়ে ছুটি
স্বপ্ন বুনি গুটি গুটি।
২০.১২.২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026