জীবন-প্রেম
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
প্রেম ছাড়া কি কথা হয়
প্রেম ই তো জীবন ময়
প্রেম ছাড়া জীবনের কথা
জমে ওঠে না যেন আর
প্রেমিকা লজ্জিত হয়
কথাগুলো শুনে আমার।
প্রেমের আলোচনা হবে
খোলামেলা ভাবে
জটিলতা কপটতা থাকবে না
ঠকানোর চিন্তা করো না
সুবাতাস ও কিছু থাকবে
মনে দোলা দিয়ে যাবে
প্রেমের মৃদু-মন্দ হাওয়া
কেউ ছলনা কভু করো না
হৃদয়ে হৃদয়ে হবে আনাগোনা।
জীবন-প্রেম আলাদা নয়
প্রেম থাকলেই সবকিছু
মধুময় মধুময় মনে হয়।
প্রেমে হয়েছি সওয়ার
খুলে দিয়েছি বন্ধ দ্বার
উনমুক্ত প্রান্তর এখন
প্রেম চায় মরুময় জীবন
চাওয়ায় চাওয়ায় বেঁচে আছি
তোমায় নিয়ে স্বপ্ন রচি।
২৯.০৩.২০০৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।