একা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

নীরবে নীরবে একা একা
বলে যাই কত কত কথা
কেউ জানে না বোঝে না কভু
বুকের ভিতর কত ব্যথা।


একা একা কথা বলা আর
ব্যথা লুকানোর চেষ্টা করা
সব ব্যর্থ হয় নিমিষেই
সহসা কষ্টেরা দেয় ধরা।


সময় পালিয়ে যেতে থাকে
কষ্টগুলো জমা রেখে কাছে
আমিও তাড়াতে পারি না যে
বুকে ঠাঁই দেই আলগোছে।


কষ্ট কান্না সঙ্গী করে আমি
একা একা কথা বলে রোজ
পার করে দেই অসময়
কেউ জানে না রাখে না খোঁজ।
১৮.১২.২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।