ভুল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
কিছু কিছু ভুল
মন কে করে ব্যাকুল
ব্যথা দেয় বুকে
কাঁদে মন ধুঁকে ধুঁকে।
পারি না কিছুতে আমি
ভুলের পথেই থামি
শুধু দায়ভার
জমে বার বার।
থেকে থেকে রোজ
করে যাই শোধ
ভুলের মাসুল
মনটা ব্যাকুল।
আমার ভুবনে
ভুলের কারণে
বিরহ ছাড়ে না
প্রাপ্তি ঘটে কান্না।
ভুল ভেঙ্গে দিয়ে
জীবন কে নিয়ে
সুখি হব কবে
মন শুধু ভাবে।
২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।