ধন্য তারা ধন্য
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ
প্রাণ দিল যারা
এ দেশের জন্য
গড়ল যারা স্বদেশ
ধন্য তারা ধন্য।
নিজের জীবন দিয়ে
রাখল দেশের মান
তাদের স্মৃতি কখনো
হবে না ম্লান।
কর না কো হেলা
বীর সেনাদের
সম্মান করো শ্রদ্ধায়
মুক্তিযোদ্ধাদের।
বাংলাদেশ গড়ে দিল
আমাদের জন্য
জাতির শ্রেষ্ঠ সন্তান
ধন্য তারা ধন্য।
তাদের তরে সালাম
হাজার সালাম
মুক্তি সেনাদের জন্য
স্বাধীন বাংলাদেশ পেলাম।
১৬.১২.২০০৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।