উপহার
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
হারায়েছি যারে
আর পাব না তারে
রয়ে গেল কিছু স্মৃতি
থেকে থেকে কাঁদায় প্রেম-প্রীতি।
হৃদয়ের অনুভবে
সে নাড়া দেয় যবে
ঠিক থাকতে না পারি
হৃদয়ে চলে হাসফাস রকমারি।
হারানো বিরহে মন
করে শুধু আস্ফালন
নীরবে নীরবে পোড়া
চলে শুধু সারাবেলা।
এই হলো উপহার
ভালোবাসার দায়ভার
পাওয়া যাবে না তারে
শুধু বিরহ আজীবনের তরে।
২৩.০১.২০১০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।