যদি বন্ধু হও
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা

আকাশের বুকে যত তারা আছে
সবই হয়ে যাবে তোমার
যদি তুমি আমার বন্ধু হও।


বাগানে ফুটবে হাজারো নতুন ফুল
গাছে গাছে ডাকবে আবার পাখি
যদি তুমি আমার বন্ধু হও।


সবুজে ভরে উঠবে ধূসর দুনিয়া
দিকে দিকে বইবে আবার সুবাতাস
যদি তুমি আমার বন্ধু হও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।