ম‌নের শ‌ক্তি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

জীবন আমার স্বপ্নময়
স্বপ্নের প‌থে বিচরণ সবসময়
‌যেখা‌নে সবাই হাল ছে‌ড়ে দেয়
‌সেখা‌নেই আ‌মি হাল ধ‌রি ‌নি‌র্দ্বিধায়।


যাবতীয় সংশ‌য়ে ভা‌ঙ্গে য‌বে মন
‌তখন আমার বু‌কে প্রত্যয়ী আ‌লোড়ন
আ‌মি স্বপ্ন দে‌খি উড়‌ছে বিজয় কেতন
পরাজ‌য়ে পরাজ‌য়ে য‌দিও ক্লান্ত মন।


আ‌মি স্বপ্ন দে‌খি শেষ পর্যন্ত লড়াই
বু‌কের পাজ‌রে কতবার গু‌লি লে‌গে‌ছে ভাই
তবুও দাঁ‌ড়ি‌য়েছি আ‌মি স‌য়ে‌ছি পু‌রোটাই
আ‌মি ব্য‌থিত একজন তবু হার মা‌নি নাই।


কুয়াশার চাদ‌রে কতবার হারা‌য়ে‌ছে জীবন
তবু আ‌মি হা‌সিমু‌খে সংগ্রামী নি‌য়ে বেদন
‌দেখ আমার সবটুকু জু‌ড়ে বিষা‌দের জয়গান
তবু আ‌মি কাঁদি‌নি ধ‌রে‌ছি হাল অফুরান।


আ‌মি ফুল ফোটা‌তে চাই না ফোটা বাগা‌নে
আ‌মি স্বপ্ন দে‌খি নতুন দি‌নের নব আহ্বা‌নে
আ‌মি স্বপ্নময় জীবন আমার স্ব‌প্নের গা‌নে
‌হি‌সেব নি‌কেষ বু‌ঝিনা শুধু স্বপ্ন ম‌নের বাগা‌নে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026