অভিমান কাব্য
- আমিনুর রহমান (তপু রায়হান)

এই ঘূর্ণিত পৃথিবীতে চলতে
পারি যদি কিছু কথা বলতে
বলে যাব আগে-পরের সব
তাই নিয়ে হবে বিবাদ-কলরব।

যদি প্রলয়কারী ঝড় একটু আসে
তখনো কি থাকতে পারবে পাশে?
আমি না হয় একটুখানি বুদ্ধু
তুমিতো করতে পারো শুদ্ধু!

নাইবা যদি বলি আমি কথা
তাই বলে কি আমায় দেবে ব্যথা?
আমি না হয় একটু পাগল হলাম
তাই বলে কি তুমি বলবে,"গেলাম"!

আমি না হয় অনেক বড় বেক্কেল
তোমার বুঝি আছে অনেক আক্কেল!
বেশ ভেবেছি তুমি আমায় বুঝো
এখন দেখি তুমিও অন্যকিছু খুঁজো!

আমার নিয়ে তোমার ছিল অভিযোগ
কখনো কি নাওনি আমার খোঁজ?
আমি না হয় একটু বেশি বলি
এমনতো নয় খারাপ পথে চলি।

একটা দিন তুমি আমি বসে
ভূলগুলো সব হিসাব করবে কষে
তারপর আর হবেনা অভিমান
কথায়-কাজে আমায় করবে সম্মান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026