দুই ফোঁটা চোখের জ্বল
- আমিনুর রহমান (তপু রায়হান)

দুই ফোঁটা চোখের জল দেবে মেয়ে
আমি অনন্তযুগ কাটাবো সেটুকু পেয়ে
দুই ফোঁটা চোখের জল
শ্রান্তদিনের সব ফলাফল
অবারিত সুখ আসবে সে পথ বেয়ে।

দুই ফোঁটা চোখেন জল দেবে মেয়ে
আমি চাতকের মতো রবো চেয়ে
যদি করে ফেলি কিছু ভূল
যাবে কি দেওয়া অল্পতে তার মাসূল
সব অপবাদ নিমেশে কি যাবে ক্ষয়ে।

দুই ফোঁটা চোখের জল দেবে পাগলী মেয়ে
আমি দুহাত রবো পাগলের মতো বাড়িয়ে
যদি কখনো আসে দূ:খের অনল
তুমি কি দেবে আমায় সুখের কমল
আমি সুখপিয়াসী শুধু তোমাকেই পেয়ে।

দুই ফোঁটা চোখের জল দেবে মেয়ে
আমি অবাক হয়ে দেখবো শুধু চেয়ে
যদি দাও শিশিরভেজা জল
বিনিময়ে কি দেব প্রতিফল
আমার চোখে কি নামবে শ্রাবণের ধারা বয়ে
দুই ফোঁটা চোখের জল দেবে মেয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।